

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জনপ্রশাসনে যুগ্মসচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে একযোগে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব পদে উন্নীত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি কার্যকর করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে, প্রশাসনে দীর্ঘদিনের পদশূন্যতা পূরণ এবং কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পদোন্নতির তালিকা দেখতে এখানে ক্লিক করুন
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হয়েছে। এই পদোন্নতি দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রক্রিয়া চলছিল।
পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তাঁর ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের বরাবর অথবা নির্ধারিত ই–মেইলে যোগ দেবেন।
তবে এই পদোন্নতির ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের বাদ দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সচিব (পিএস), জেলা প্রশাসক (ডিসি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করা কর্মকর্তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হননি বলে আগেই আভাস পাওয়া গিয়েছিল।
প্রশাসন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতেই পদোন্নতির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
মন্তব্য করুন

