

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, আমরা সবাই মিলেমিশে কাজ করব। একে অপর থেকে শিখবো।
সোমবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে এ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলায় প্রচারিত বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, হ্যালো, আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। ইনি আমার স্ত্রী ডিয়েন। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমরা আনন্দিত। আমি ২০০৪ সালে প্রথম বাংলাদেশে এসেছিলাম।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত স্ত্রী ডিয়েনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একজন কূটনীতিক হিসেবে আমার এখানে বসবাস আর কাজ করার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশের মানুষের সৌজন্যবোধ, শক্তি আর দৃঢ়তা আমাদের ওপর গভীর ও স্থায়ী প্রভাব ফেলেছে। মার্কিন দূত ক্রিস্টেনসেন বলেন, আমি আবার এ দেশে ফিরে এসেছি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে আমি প্রস্তুত আছি। দুই দেশের অভিন্ন সমৃদ্ধি, নিরাপত্তা ও সম্ভাবনাকে এগিয়ে নিতে আমার দূতাবাসের সবাই এবং আমি বাংলাদেশের মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। আমরা সবাই মিলেমিশে কাজ করব এবং একে অপরের থেকে শিখব।
মন্তব্য করুন

