বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমল সব ধরনের জ্বালানি তেলের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে হ্রাস করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ১০০ টাকা। কেরোসিনের দাম ২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১১২ টাকা। একইভাবে পেট্রলের দাম ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা করা হয়েছে, উভয় ক্ষেত্রেই লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।

শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। নতুন এই মূল্যহার আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহণ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। অবশিষ্ট ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেল দিয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup