

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন- প্রতিটি পণ্যের দাম লিটারে ২ টাকা করে হ্রাস করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। একইভাবে কেরোসিনের দাম কমে দাঁড়িয়েছে লিটারপ্রতি ১১২ টাকা। পেট্রল ও অকটেনের নতুন দাম যথাক্রমে ১১৬ টাকা এবং ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ঘোষিত এই নতুন মূল্যহার আগামীকাল রোববার, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, দেশে বছরে মোট জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিজেল, যা মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশ। ডিজেল মূলত কৃষি সেচ, পরিবহণ খাত এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেল দিয়ে।
মন্তব্য করুন

