বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম
অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান
expand
অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন।

জানা গেছে, তাঁর যোগদান উপলক্ষে আজ ৩১ জানুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামী একটি অনুষ্ঠানের আয়োজন করে। তবে শারীরিক অসুস্থতার কারণে অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

এ বিষয়ে তিনি বলেন, রাজনীতির আদর্শিক প্রয়োজনে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করবেন এবং এ সিদ্ধান্তে তাঁর কোনো দ্বিধা নেই। তিনি আরও জানান, আগামী ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে তাঁর যোগদানের সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে হবিগঞ্জসহ সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Austria VS Jordan
90'
2 - 1
21' Romano Schmid
76' Yazan Al-Arab
50' Ali Olwan
World Cup