রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সমাধিতে ঢাকাস্থ সারিয়াকান্দি সমিতির শ্রদ্ধা নিবেদন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সমিতির সভাপতি সাইফুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম শিলু, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক, নজরুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা ইন্তেজার রহমান, ঢাকা কলেজের অধ্যাপক জুলফিকার রহমান, সমিতির সাধারণ সম্পাদক ছালজার রহমানসহ নাজির হোসেন, আহসান হাবিব বেলাল, আবদুস সবুর, রিপন, চাঁদনিয়া, দৌলতজ্জামান, আপেল মাহমুদ, শফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X