মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সব মাদরাসাকে শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত মাদরাসাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে গত ৮ জানুয়ারি মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, যেসব মাদরাসা আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেসব প্রতিষ্ঠানের তালিকা ও সঠিক সংখ্যা আগামী ১১ জানুয়ারির মধ্যে ইমেইলের মাধ্যমে অধিদপ্তরে পাঠাতে হবে।

উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে এক চিঠির মাধ্যমে জানানো হয় যে, নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আরো বলা হয়, ২০২৬ সালের ১২ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের তালিকা পাঠানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি জোরালোভাবে চলছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে তা শিক্ষা মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করবে।

এ সংক্রান্ত চিঠির অনুলিপি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা অফিসারদের এই তালিকা প্রণয়ন ও সমন্বয় কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup