সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় চীনের ভিসা অফিস ১–৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
চীনা দূতাবাসের ভিসা অফিস
expand
চীনা দূতাবাসের ভিসা অফিস

চীনের জাতীয় দিবসসহ টানা সরকারি ছুটির কারণে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ভিসা অফিস আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় চীনের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ অক্টোবর থেকে নিয়মিতভাবে ভিসা অফিসের কার্যক্রম চালু হবে।

এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস হিসেবে ভিসা অফিস খোলা থাকবে বলেও দূতাবাস থেকে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন