সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিটরুট কারা খাবেন, কারা এড়িয়ে চলবেন

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম
ছবি সংগৃহীত
expand

বিটরুটে রয়েছে বিভিন্ন ভিটামিন, খনিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, হজমশক্তি ও শরীরের সামগ্রিক পুষ্টির জন্য উপকারী হতে পারে। তবে সবার জন্য সমানভাবে উপযোগী নয়। বিশেষ কিছু শারীরিক সমস্যায় বিটরুট খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

বিটরুটের উপকারিতা

বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালি শিথিল করতে সহায়তা করে। ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি সহায়ক খাবার হিসেবে বিবেচিত হতে পারে। নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা করেন এমন ব্যক্তিদের শারীরিক সক্ষমতা বাড়াতেও বিটরুটের ভূমিকা থাকতে পারে।

এ ছাড়া এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। বিটরুটের প্রাকৃতিক রঞ্জক বেটালেইন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের প্রদাহ কমাতে সহায়ক। পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা ও ওজন নিয়ন্ত্রণেও এর কিছু ইতিবাচক ভূমিকা রয়েছে।

যাদের সতর্ক থাকতে হবে

কিডনিতে পাথর বা কিডনি সমস্যা থাকলে: বিটরুটে অক্সালেট রয়েছে। অতিরিক্ত অক্সালেট কিছু মানুষের ক্ষেত্রে কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে। তাই কিডনির সমস্যা বা পাথরের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভালো।

নিম্ন রক্তচাপ থাকলে: বিটরুট রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে। ফলে যাঁদের রক্তচাপ এমনিতেই কম, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত বিটরুট খেলে সমস্যা বাড়তে পারে।

হজমের সমস্যা থাকলে: বেশি পরিমাণে বিটরুট খেলে কারও কারও গ্যাস, পেটের অস্বস্তি, বমি বমি ভাব বা ডায়রিয়া হতে পারে।

অ্যালার্জি থাকলে: বিটরুট খাওয়ার পর চুলকানি, ফুসকুড়ি, ঠোঁট বা মুখ ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে তা এড়িয়ে চলা উচিত এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডায়াবেটিস থাকলে: বিটরুট পুষ্টিকর হলেও এতে প্রাকৃতিক শর্করা রয়েছে। তাই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে বিশেষ করে জুস বা গুঁড়া আকারে বেশি পরিমাণে খাওয়ার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।

কিডনি বা যকৃতের ওষুধ সেবন করলে: নিয়মিত কোনো ওষুধ চললে বিটরুট বেশি পরিমাণে খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

পরিমিত খাওয়াই ভালো

বিটরুটকে স্বাস্থ্যকর খাবারের তালিকায় রাখা যায়, তবে এটি কোনো রোগের চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়। বিশেষ কোনো রোগ, নিয়মিত ওষুধ সেবন কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে খাদ্যতালিকায় বিটরুট যোগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া নিরাপদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank