সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে অস্কারজয়ী প্রযোজক জেরেমি থমাস

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
জেরেমি থমাস
expand

বিশ্ব চলচ্চিত্রের স্বাধীনধারার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক এবং অস্কারজয়ী চলচ্চিত্র প্রযোজক জেরেমি থমাস আর নেই। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) অক্সফোর্ডশায়ারে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭৭ বছর বয়সী এই প্রখ্যাত ব্যক্তিত্বের প্রয়াণের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে তার পরিবার।

পাঁচ দশকের বেশি সময় ধরে চলা বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮০টির বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন জেরেমি। বাণিজ্যিক ধারার বাইরে ভিন্নধারার ও সৃষ্টিশীল সিনেমাকে এগিয়ে নিতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।

নাগিশা ওশিমার ‘মেরি ক্রিসমাস মি. লরেন্স’, বার্নার্দো বার্তোলুচ্চির অস্কারজয়ী ‘দ্য লাস্ট এম্পারর’, জোনাথান গ্লেজারের ‘সেক্সি বিস্ট’ কিংবা ডেভিড ক্রোনেনবার্গের ‘ক্র্যাশ’-এর মতো চলচ্চিত্রগুলো তার দূরদর্শী চিন্তারই সাক্ষ্য বহন করে। সিনেমাকে তিনি পেশার চেয়ে জীবনের ব্রত হিসেবেই বেশি মূল্যায়ন করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এস্কি থমাস এবং তিন সন্তান- জেসিকা, জ্যাক ও জোশুকে রেখে গেছেন। তার এই চিরবিদায়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া, আর বিশ্বজুড়ে স্বাধীনধারার নির্মাতারা হারিয়েছেন তাদের এক অকৃত্রিম অভিভাবককে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank