সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না: সচিব 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করে এবং কোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না বলে জানিয়েছেন সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাইদুর রহমান খান বলেন, ‘দুদক একটি স্বায়ত্তশাসিত ও স্বাধীন প্রতিষ্ঠান। কারও দ্বারা প্রভাবিত হয়ে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কার্যক্রম পরিচালনা করি না। আমরা আইন অনুযায়ী কাজ করি।’

এ সময় তিনি জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ফ ম রুহুল হক এবং তার সন্তান জিয়াউল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধেও মামলা অনুমোদন করেছে দুদক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank