সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত
expand

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত শহরের একটি বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীগোষ্ঠী। সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, কিং খালিদ বিমানঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন তারা।

তিনি দাবি করেন, এই হামলায় বিমানের হ্যাঙ্গার, রাডার, রানওয়ে, গোলাবারুদের ডিপো এবং অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ঘাঁটিটির ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলেও দাবি করা হয়েছে।

হুতিরা জানায়, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, বিগত পাঁচ দিনে সৌদি এফ-১৫ এবং টাইফুন যুদ্ধবিমানগুলো ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে ৩০০টিরও বেশি হামলা চালিয়েছে।

তবে বিমানঘাঁটিতে হামলা এবং ক্ষয়ক্ষতি সংক্রান্ত হুতিদের দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank