

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৭ ধাপে এ নির্বাচন করার পরিকল্পনা ইসির।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ৮০ উপজেলার নির্বাচন হবে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল ও সপ্তম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে।
তিনি বলেন, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবে নির্বাচন কমিশন।
ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করতে হবে। ইসির পরিকল্পনা হলো, শুরুতে ইউনিয়ন পরিষদের নির্বাচন করা।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার থেকে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

