সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় ভাঙচুর চালানো শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। তার নাম মুহাম্মাদ আবু তৈয়ব (হাবিলদার)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-২০০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী। ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ তিনি সহ-সভাপতি (ভিপি) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তিনি পরাজিত হন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় ভাঙচুর চালানো হয়।

ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ছি ছি জিন্নাহ বলে ছবি ভেঙে ফেলছেন। ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী।

এর আগে সংস্কার শেষে রোববার সংগ্রহশালা চালু করে ডাকসু। সেখানে যুক্ত করা হয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ছবি।

সেখানে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি দেখা যায়। এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালে ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (সোহরাওয়ার্দী উদ্যান) এক অনুষ্ঠানের, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।

এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর আজ দুপুরে এই ভাঙচুরের ঘটনা ঘটল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank