রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানি প্ল্যান্টের হলুদ পাতা কি গাছ মরে যাওয়ার লক্ষণ?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অনেকেরই ধারণা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া মানেই হয়তো গাছটি মরে যাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এটি গাছের মৃত্যুর লক্ষণ নয়, বরং গাছে কোনো সমস্যা বা পুষ্টির অভাব হলে গাছ পাতা হলুদ করে আমাদের সতর্কবার্তা দেয়। ঠিক সময়ে যত্ন নিলে মানি প্ল্যান্টকে আবার আগের মতো সতেজ করে তোলা সম্ভব।

মানি প্ল্যান্টের পাতা হলুদ হওয়ার মূল কারণসমূহ:

পানির তারতম্য: গাছে অতিরিক্ত পানি দিলে বা টবের নিচে পানি জমে থাকলে শিকড় পচে পাতা হলুদ হয়ে যায়। আবার ঠিকমতো পানি না পেলেও পানিশূন্যতায় পাতা শুকিয়ে হলুদ হতে পারে।

আলোর অভাব বা আধিক্য: কড়া রোদ সরাসরি পাতায় লাগলে পাতা পুড়ে হলুদ হয়ে যায়। অন্যদিকে, একেবারে অন্ধকার স্থানে রাখলে পর্যাপ্ত আলো ও বাতাসের অভাবে প্রয়োজনীয় খাবার তৈরি হতে পারে না, ফলে পাতা বিবর্ণ হয়।

সারের সমস্যা: মাটিতে নাইট্রোজেন, পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের অভাব হলে পাতা হলুদ হয়। আবার অতিরিক্ত রাসায়নিক সার দিলেও গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে পাতা বিবর্ণ হতে পারে।

ভারী বা আয়রনযুক্ত পানি: অতিরিক্ত ক্লোরিন বা আয়রনযুক্ত শক্ত পানি (Hard Water) ব্যবহার করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।

গাছকে সতেজ রাখার সহজ উপায়:

টবের মাটির ওপরের এক ইঞ্চি শুকোলে তবেই পানি দিন এবং টবের নিচে পানি বের হওয়ার ভালো ব্যবস্থা রাখুন। সরাসরি কড়া রোদে না রেখে এমন স্থানে রাখুন যেখানে প্রচুর পরোক্ষ আলো ও বাতাস পাওয়া যায়।

অতিরিক্ত বা কড়া সার ব্যবহার না করে মাঝেমধ্যে হালকা জৈব সার দিন। এছাড়া, হলুদ হয়ে যাওয়া পাতাগুলো কাঁচি দিয়ে কেটে বাদ দিন, যাতে গাছের বাড়তি পুষ্টি নষ্ট না হয়।

সামান্য যত্ন আর নজর রাখলেই আপনার প্রিয় মানি প্ল্যান্ট আবার নতুন সবুজ পাতায় ভরে উঠবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন