বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেটিং- এর নতুন টার্ম ‘পাফার ফিশিং’ কি?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বর্তমান প্রজন্মের ডেটিং সংস্কৃতিতে নতুন একটি প্রবণতা দেখা যাচ্ছে, যার নাম ‘পাফার ফিশিং’। এতে সম্পর্কের শুরুতে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা, যত্ন ও আকর্ষণ তৈরি হলেও সম্পর্ক গভীর হওয়ার সম্ভাবনা দেখা দিলেই একজন বা উভয়েই হঠাৎ দূরত্ব তৈরি করেন। কখনও যোগাযোগ কমিয়ে দেন, কখনও অকারণ ঝগড়া করেন, আবার কখনও সম্পূর্ণভাবে সম্পর্ক থেকে সরে যান।

এই নামটির উৎস সমুদ্রের ‘পাফার ফিশ’ মাছ। সাধারণ অবস্থায় শান্ত থাকলেও বিপদের আশঙ্কা বা অতিরিক্ত কাছাকাছি কেউ এলে মাছটি নিজেকে ফুলিয়ে কাঁটাযুক্ত বলের মতো করে তোলে, যাতে অন্যরা দূরে থাকে।

একইভাবে কিছু মানুষ মানসিক ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলে আত্মরক্ষামূলক আচরণ করেন এবং আবেগের বন্ধন এড়িয়ে চলেন।

মনোবিজ্ঞানী কেটি মরটন- এর মতে, এমন আচরণের পেছনে সম্পর্কের দায়িত্ব নিতে অনীহা, প্রত্যাখ্যাত হওয়ার ভয়, অতীতের মানসিক আঘাত, একাকীত্ব বা উদ্বেগ কাজ করতে পারে।

পাফার ফিশিংয়ের লক্ষণগুলোর মধ্যে রয়েছে- শুরুর দিকে অতিরিক্ত আগ্রহ দেখানো, পরে হঠাৎ উদাসীন হয়ে পড়া, আবেগপূর্ণ মুহূর্তে অযথা দ্বন্দ্ব সৃষ্টি করা, কিংবা সঙ্গীর ছোটখাটো ত্রুটি নিয়ে অতিরিক্ত সমালোচনা করা। ফলে সম্পর্ক এগোনোর আগেই দূরত্ব তৈরি হয় এবং সম্ভাবনাময় একটি সম্পর্ক অকালেই ভেঙে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন