বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের রাতে ঘুমের মধ্যে পায়ে টান ধরে যে কারণে

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
পেশিতে টান
expand
পেশিতে টান

শীতকালে অনেকেই রাতে ঘুম ভেঙে যায় পায়ের পেশিতে হঠাৎ টান ধরে ব্যথা শুরু হলে। চিকিৎসা বিজ্ঞানে একে মাসল ক্র্যাম্প বলা হয়। কেন এমন হয়? চলুন সহজভাবে জেনে নেওয়া যাক—

কেন পেশিতে টান ধরে?

১. শরীরে পানির ঘাটতি

দিনভর পানি কম খেলে শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়ে পড়ে। এতে রক্তসঞ্চালন বিঘ্নিত হয় এবং পেশির স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয়ে টান ধরতে পারে।

২. অতিরিক্ত বা ভুলভাবে ব্যায়াম করা

ভারী ব্যায়াম বা সঠিক নির্দেশনা ছাড়া জিম–যোগব্যায়াম করলে পেশিতে চাপ পড়ে। আঘাত, অতিরিক্ত স্ট্রেচিং বা ক্লান্তির কারণে রাতের বেলা ক্র্যাম্প দেখা দিতে পারে।

টান ধরলে কী করবেন? ১. ধীরে হাঁটুন বা পা নড়াচড়া করুন

টান লাগার সঙ্গে সঙ্গে শুয়ে থাকার বদলে একটু হাঁটার চেষ্টা করুন। এতে পেশি ধীরে ধীরে ঢিলা হবে এবং ব্যথা কমবে।

২. স্যালাইন বা লবণ–চিনির পানি

শরীরে ইলেকট্রোলাইট কমে গেলে ক্র্যাম্প হওয়া স্বাভাবিক। মাঝে মাঝে স্যালাইন বা লবণ–চিনির পানি খেলে এই ভারসাম্য বজায় থাকে।

৩. প্রয়োজনীয় খনিজ উপাদান নিশ্চিত করুন

পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে বারবার টান ধরে। ক্র্যাম্প ঘনঘন হলে পরীক্ষায় দেখে নেওয়া ভাল এগুলোর মাত্রা ঠিক আছে কি না।

৪. নিয়মিত পানি পান

রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সারাদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। পানি কম খেলে পেশির সংকোচন বেড়ে গিয়ে ব্যথা হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

যদি দেখেন ঘনঘন পেশিতে টান ধরে, ব্যথা দীর্ঘস্থায়ী হয়, হাঁটাচলায় সমস্যা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup