বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হৃদয়ের ভালোবাসাই যে বড় খালেদা জিয়া তার উদাহরণ’

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব
expand
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, খালেদা জিয়া হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন—এই দোয়া করেন তিনি।

পোস্টে ড. গালিব বলেন, এরশাদের সামরিক শাসন পরবর্তী জমানায় দুইজন নেত্রী আমাদের রাজনীতির কেন্দ্রে ছিলেন। খালেদা জিয়া কোনোদিন নিজেরে আরেকজনের নীচুতায় নামান নাই। ক্ষমতায় থাকার জন্য ভারতীয় আধিপত্যবাদের কাছে নিজের ঈমান বিক্রি করে দেন নাই।

গালিব আরও বলেন, খালেদা জিয়া কখনো ইসলামোফোব সেকুলাররা গালি দিবে- এই ভয়ে ইসলামী দলের সাথে জোট করতে ভয় পান নাই। উনার জীবনের একটা বড় সময় কাটছে ক্ষমতার বাইরে, ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে। কিন্তু জালিম হয়ে উঠার চাইতে মজলুম থাকাই যে ভাল; ক্ষমতার দম্ভের চাইতে মানুষের হৃদয়ের ভালবাসাই যে বড়- খালেদা জিয়া তার সবচাইতে বড় উদাহরণ। উনি অনেকদিন এই দেশের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।

গালিব শেষে লেখেন, আল্লাহ যেন তার ভুল-ত্রুটি ক্ষমা করে দুনিয়া ও আখিরাতে তাকে সম্মানিত করেন।

মির্জা গালিব

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup