বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
expand
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (১ মার্চ) অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

শহিদুজ্জামান জানান, মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তবে আশার কথা হলো, বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানও মন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নবগঠিত সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup