রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ সেলিমের বিরুদ্ধে মামলা করবে দুদক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম
শেখ সেলিম
expand
শেখ সেলিম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সাথে তার স্ত্রী ফাতেমা সেলিম, দুই ছেলে- শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম ও মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে থাকা অবৈধ সম্পদের খোঁজে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

একই সাথে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মো. খাইরুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।

দুদক জানায়, দুদকের অনুসন্ধানে শেখ সেলিমের নামে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, শেখ সেলিমের পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে সন্দেহ করছে দুদক। অধিকতর তদন্ত ও সম্পদ উদ্ঘাটনের লক্ষ্যে তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ২৬ (১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X