

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা জেলা কারাগারে এক হাজতির মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তি আজিজ সানা (৫০), তিনি কালিগঞ্জ উপজেলা সদরের মৃত ইনতাজ সানার ছেলে। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মৃগী রোগী ছিল, পাশাপাশি তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, তিনি মৃত্যুর খবর পেয়েছেন। তবে আজিজ সানা কোন মামলায় কারাগারে ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সাতক্ষীরা কারাগারের জেল সুপার দেবদুলাল কর্মকারের মুঠোফোনে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে ম্যসেজ দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন