বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সশস্ত্র বাহিনীর ব্যারাকের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
expand
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সে ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিবে নেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেবে সরকার।

রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সভাকক্ষে ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লাইসেন্সকৃত যেসব অস্ত্র এখনও জমা হয়নি সে ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কোন লাইসেন্স দেয়া হয়েছিল কিনা তা নিশ্চিত করতে একটি কমিটি করে দেয়া হয়েছে।

ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মার সাথে সাক্ষাতে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত রাখার পাশাপাশি বজায় রাখার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং নৈতিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামে ব্যবসায়ের বাসায় গুলি বর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup