রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিমানের মদিনা ও জেদ্দা ফ্লাইট চালু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনস
expand
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা ও জেদ্দাগামী দুই ফ্লাইট আজ রবিবার চালু হয়েছে। এর আগে মধ‍্যপ্রাচ‍্য ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে শনিবার সব ফ্লাইট বাতিল করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বিকেল ৪টায় ঢাকা থেকে মদিনার উদ্দেশে যাত্রা করে ফ্লাইট বিজি ৩৩৭ এবং সন্ধ্যা ৭টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে ফ্লাইট বিজি ৩৩৫।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) অপারেশনাল জটিলতার কারণে ফ্লাইট দুটি বাতিল করা হয়েছিল। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আজকের ফ্লাইটে স্থান দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট যাত্রীদের নির্ধারিত সময়ের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X