

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় সামাজিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় সেখান থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুই পক্ষের ৪ জন বতর্মানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন,ওই এলাকায় আতিয়ার মন্ডলের ছেলে শওকত মন্ডল (৪৫), মোজাম্মেল হকের ছেলে রেজাউল ইসলাম(৪৫), আলেব ফকিরের ছেলে জহুরুল ইসলাম (৩৫), মাহাতাব সরদারের ছেলে মুক্তার সরদার(৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হান্নান গ্রুপের সঙ্গে একই ইউনিয়নের সাবেক মেম্বার সাইফুলের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে বড়িয়া ভাদাদিয়াপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। এসময় ২০টির অধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,"বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি বরিয়ার হান্নান মেম্বার ও ভাদালিয়া পাড়ার সাইফুল মেম্বারের মধ্যে সামাজিক দ্বন্দ্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এরই জেরে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।"
মন্তব্য করুন
