

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত আবুল খায়ের স্টিল মিলসে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ মোট সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটকদের মধ্যে রয়েছেন,সীতাকুণ্ড উপজেলার,সোনাইছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মোহাম্মদ জামাল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রনি। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একেএস স্টিল মিলস কারখানায় সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আবুল খায়ের স্টিল মিলসে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন