বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১০:২০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চার বিভাগে বজ্রবৃষ্টির দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

রোববার (১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার চিত্র তুলে ধরে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, বিপরীতে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে তাপমাত্রার এমন সামান্য পরিবর্তন স্বাভাবিক ঘটনা। বজ্রবৃষ্টির সময় খোলা মাঠ, উঁচু স্থান ও গাছের নিচে অবস্থান না করার পরামর্শও দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup