সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত হত্যা মামলায় রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম
হাইকোর্ট
expand
হাইকোর্ট

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের রায় দেয়া বিচারককে বিচারিক ক্ষমতা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত। এ ঘটনা তখন দেশ জুড়ে তোলপাড় হয়। ১৬ জন আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ওই বছরের ২৪ অক্টোবর ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে সোমবার (২৪ আগস্ট) উচ্চ আদালত ১৬ জন আসামিকে ফাঁসির দণ্ডের রায়কে বাড়াবাড়ি অ্যাখ্যা দেন। একই সঙ্গে রায় দেয়া বিচারক মামুনুর রশীদের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়ারও নির্দেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন