মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যার রায় ঘিরে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:০৮ এএম
শিশু রামিসার হত্যার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
expand
শিশু রামিসার হত্যার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা হবে আজ।

রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১০টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

মামলার দুই আসামি হলেন- রামিসার প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার।

মাত্র চার কার্যদিবসে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৪ জুন রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।

এর আগে, ১ জুন সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ২ জুন শুরু হয় সাক্ষ্যগ্রহণ। ওই দিন ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নিয়ে এ ধাপ শেষ করেন আদালত। এরপর ৩ জুন আত্মপক্ষ সমর্থন শুনানি হয়। এতে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। সবমিলিয়ে মাত্র চার কার্যদিবসেই সম্পন্ন হয় এ মামলার আনুষ্ঠানিক বিচার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন