মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা: আদালতে আনা হলো আসামি সোহেলের স্ত্রীকে

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
আদালতে আনা হলো অভিযুক্ত সোহেলের স্ত্রীকে
expand
আদালতে আনা হলো অভিযুক্ত সোহেলের স্ত্রীকে

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আনা হয়।

তবে এখনও স্বপ্নার স্বামী প্রধান আসামি সোহেল রানাকে হাজির করেনি পুলিশ।

এদিন আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত।

এর আগে, ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত। মাত্র চার কার্যদিবসে এ মামলার বিচারকাজ সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন