বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট বারে বিএনপির দাপট, ১৪ পদের ১৩টিতেই জয়

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৭:৪৭ এএম
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী মোহাম্মদ আলী।
expand
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী মোহাম্মদ আলী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে জয় পেয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।

১৪টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল জয় পেয়েছে ১৩টিতে। বাকি একটি সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়েছে।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সদস্য পদে জয় পেয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup