রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-ছেলেসহ নসরুল হামিদ বিপুর আয়কর নথি জব্দের নির্দেশ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:০৩ পিএম
নসরুল হামিদ বিপু
expand
নসরুল হামিদ বিপু

দুর্নীতির মামলার তদন্তে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) দুদকের পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের আয়কর সংক্রান্ত নথি জব্দ করা প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন