

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের তামিলনাডুতে দীর্ঘদিনের রাজনৈতিক বলয় ভেঙে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। আর এ পদে দায়িত্ব নেওয়ার পরই জনকল্যাণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন তিনি।
বিজয়ের প্রথম নির্দেশনার মধ্যে রয়েছে, রাজ্যের সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে প্রদান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
শপথ গ্রহণ শেষে বিশাল জনসমাগমে বক্তব্য দেন বিজয়। নিজের পরিচিত সেই তামিল সম্বোধন এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম দিয়ে বক্তব্য শুরু করেন তিনি, যা তিনি দীর্ঘদিন ধরে ভক্তদের উদ্দেশে ব্যবহার করে আসছেন। রাজনৈতিক মঞ্চেও একইভাবে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করেন তিনি।
অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজ্য শাসন করে আসা ডিএমকে এবং এআইএডিএমকের বাইরে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তার দল এবার সরকার গঠন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাডু বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় লাভ করে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)।
তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকে টানা পাঁচ দিন আলোচনা চালাতে হয় এবং গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক করেন।
শেষ পর্যন্ত কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) দুইজন, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর দুইজন করে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দুই বিধায়কের সমর্থন নিয়ে বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।
দুইটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে বিজয়কে। এরপরও তার জোটের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ১২০ জনে।
