

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ আফ্রিকায় সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সুমনের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর পশ্চিম পাড়া এলাকায়। সে ওই এলাকার মইজ উদ্দিনের ছেলে।
আফ্রিকা ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন পরিবারের স্বপ্ন পূরণের জন্য সাউদ আফ্রিকা পাড়ি জমান। দীর্ঘ ১৪-১৫ বছর ধরে কেজেডএন নিউ ক্যাসেল শহরের কাছেই সফলতার সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন। সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। ব্যবসার কাজে মাল ক্রয় করার জন্য গিয়েছিল মূল শহরে।
সেখান থেকে ফেরার সময় রোববার (৯ মে) বাংলাদেশ সময় আনুমানিক বিকাল ৫টা এবং আফ্রিকার সময় দুপুর ১টার সময় রাস্তায় গাড়ি থামিয়ে সামনে থেকে সন্ত্রাসীরা গুলি করে সুমনকে হত্যা করে। পরে স্থানীয় পুলিশ এসে লাশ উদ্ধার করে। সুমনের লাশ কবে দেশে আসবে এখনোও জানা যায়নি।
সুমন ৩ বছর আগে বিয়ে করেন। তাদের পরিবারে রয়েছে ফুটফুটে ১টি ২ বছরের পুত্র সন্তান। ৭ ভাইবোনের মধ্যে সুমন সবার ছোট।
মৃত্যুকালে সুমন তার অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।