বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান ইউনিভার্সিটি’র আয়োজনে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৬:৪৫ পিএম
এশিয়ান ইউনিভার্সিটি’র আয়োজনে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
expand
এশিয়ান ইউনিভার্সিটি’র আয়োজনে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

‘সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা’ শীর্ষক দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)।

শুক্র ও শনিবার (৮ ও ৯ মে) রাজধানীর ঢাকা শেরাটন ও বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ নিজস্ব ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইউবির প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, ন্যায়নীতিভিত্তিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি অর্জন, জানমালের নিরাপত্তা বিধান, ধর্ম পালনের স্বাধীনতা এবং নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও বিশ্বাসের অবাধ চর্চা নিশ্চিত করতে বিশ্বব্যাপী নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এবং অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূঁইয়া।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে দেশের ও বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি গবেষণা প্রতিষ্ঠান গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে সুশাসন, নৈতিক নেতৃত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS Mexico
43'
0 - 0
World Cup