মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম
ববি হাজ্জাজ ও মামুনুল হক
expand
ববি হাজ্জাজ ও মামুনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

ঢাকা–১৩ আসনে নির্বাচনে জয়ী হন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী তিনি মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট পান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৩২০।

মামুনুল হকের দাবি, নির্বাচনে প্রায় ২ হাজার ৩০০ ভোট বাতিল করা হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে তার পক্ষে পড়েছিল। এ অভিযোগ তুলে গতকাল গভীর রাতে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup