মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন করেছেন পরীমনি, আসতে পারবেন না আদালতে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেছেন চিত্রনায়িকা পরীমনি। এ কারণে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এ বিচারাধীন শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত মামলার সাক্ষ্যগ্রহণে আগামীকাল (মঙ্গলবার) তিনি আদালতে হাজির হতে পারবেন না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর মক্কেল আদালতে উপস্থিত হতে অসমর্থ। এ অবস্থায় তাঁর পক্ষে সাক্ষ্যগ্রহণের জন্য সময় চেয়ে আদালতে আবেদন করা হবে।

এই মামলায় আসামি হিসেবে রয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলা করেন পরীমনি। ওই মামলায় নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করা হয় এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা কামাল হোসেন নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরবর্তীতে ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়।

তবে ২০২৩ সালের ২৪ জুলাই আদালতে সরাসরি জবানবন্দি দিতে অনিচ্ছা প্রকাশ করেন পরীমনি। তখন তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অনুমতি দেন আদালত। এরপর ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর মামলায় পরীমনির জবানবন্দি গ্রহণ শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X