সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের এএসআই পদে বিশাল নিয়োগ, আবেদন যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ এপ্রিল থেকে, যা চলবে ২৭ মে ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ

পদের নাম: ক্যাডেট এএসআই (নিরস্ত্র)

পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ

যোগ্যতা ও শর্তাবলি: আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবিবাহিত হওয়া বাধ্যতামূলক এবং প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। পুলিশে কর্মরত কনস্টেবল ও নায়েকদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। পুরুষদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকতে হবে। এছাড়া সবার দৃষ্টিশক্তি ৬/৬ হওয়া আবশ্যক।

আবেদন পদ্ধতি: আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেখানে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা যাবে।

আবেদনের শেষ সময়: ২৭ মে ২০২৬।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন