

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হঠাৎ করেই কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। আজ রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টা থেকে বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, মুহূর্তের মধ্যেই এই সমস্যা নিয়ে অভিযোগের পাহাড় জমে ওঠে। ব্যবহারকারীরা জানান, তারা কম্পিউটার থেকে অ্যাকাউন্টে লগ-ইন করতে পারছেন না।
এছাড়া ওয়েবসাইট লোড হতে অতিরিক্ত সময় নেওয়া এবং হোম ফিড আপডেট না হওয়ার মতো জটিলতাও দেখা দিয়েছে। হঠাৎ নেমে আসা এই অচলাবস্থায় স্বাভাবিক যোগাযোগ ও দাপ্তরিক কাজে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।