সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিআইসিইউতে ডাক্তার নেই, বিল ২ লাখ; শিশুর মৃত্যুর পর স্বজনের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
বেডে পড়ে আছে শিশুর নিথর দেহ, ডাক্তার নেই; অথচ বিল ২ লাখ। ছবি: সংগৃহীত
expand

বেডে পড়ে আছে ৯ মাসের ছেলে সন্তানের নিথর দেহ। কোনো ডাক্তার নেই পিআইসিইউতে। অথচ, হাসপাতালের মানি রিসিটে বিল করা হয়েছে ২ লাখ টাকার বেশি! পদ্মা জেনারেল হাসপাতালে ভাগ্নির ছেলের মৃত্যুর পর গভীর রাতে লাইভে এসে এসব কথা জানান, আসিফ হাসান।

রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

আসিফ এদিন রাত ১২টার দিকে লাইভে আসেন। পরে তিনি গণমাধ্যমকে জানান, রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালে তার ভাগ্নির ছেলেকে ১ সেপ্টেম্বর ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা সুগার কমে যাওয়ার কথা বলেছিলেন।

আসিফের অভিযোগ, ‘ভর্তির পর থেকেই এই রোগ, সেই রোগের কথা বলা হয়। এভাবে এতদিন কেটে গেছে। আজকে বলেছে, পরদিন রিলিজ দেবে। হঠাৎ বিকেলে আমাদের জানানো হয়, বাবুর লাইফ সাপোর্ট লাগবে। কিন্তু দেখতে চাইলে দেখায় না। জোর করে ঢুকে দেখি, মৃত অবস্থায় শক্ত হয়ে আছে। এ সময় শত ডাকাডাকি করেও কোনো চিকিৎসক পাইনি।’

আসিফ জানান, তার লাইভের পর হাসপাতাল কর্তৃপক্ষ বহিরাগতদের পাঠায়। তারা এসে তাকে শাসাতে থাকেন। পুলিশও আসে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

অনার্স পড়ুয়া এই যুবকের দেওয়া তথ্য অনুযায়ী, ডা. আতিকুর রহমান নামের এক চিকিৎসকের অধীনে শিশুটির চিকিৎসা চলছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গণমাধ্যম ওই চিকিৎসকের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank