মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম
ফাইল ছবি
expand

ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালে দুজন, ময়মনসিংহে একজন ও সিলেটে একজন।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ চার শিশুর মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৮ জন, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২ হাজার ৪০৯ জন। ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯১০ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ছয় হাজার ৬০৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৩ জনের ও সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৪ জনের।

৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছিল, ১০ এপ্রিলে হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা ১৪৭ জন হলেও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা ১৪৪ জনের কথা উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank