রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৮৭

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
expand
হামে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৮৭

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। শনিবার (০৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৬০ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে।

তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম নিশ্চিত হওয়া ১৬ জন রয়েছে।

অন্যদিকে সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট সন্দেহজনক নতুন হাম রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন। আর এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৬৫৪ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup