মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছত্রাক-মাছি ছড়াচ্ছে ত্বকের সংক্রমণ, যে লক্ষণ দেখলেই সতর্ক হবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
এনপিবি কোলাজ
expand

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় দাদ, হাজা বা সাধারণ অ্যালার্জির পাশাপাশি এমন কিছু বিপজ্জনক ছত্রাক ও পরজীবীঘটিত চর্মরোগ হতে পারে, যা অবহেলা করলে মারাত্মক রূপ নেয়।

১. স্পোরোট্রাইকোসিস (ছত্রাকঘটিত সংক্রমণ)

এটি দাদ বা স্ক্যাবিসের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ‘স্পোরোথ্রিকস’ নামের একটি ছত্রাক থেকে এই রোগ ছড়ায়। বর্ষার ভেজা মাটি, শ্যাওলা, পচা পাতার স্তূপ, আবর্জনা কিংবা জমে থাকা জল থেকে এই ছত্রাক মানবদেহে ছড়াতে পারে।

লক্ষণ:

প্রথমে ত্বকে লালচে র‍্যাশ বা ছোট ছোট ফোস্কা পড়ে। সময়মতো চিকিৎসা না হলে এগুলো বড় হয়ে আলসার বা ক্ষতের রূপ নেয়।

ঝুঁকি:

এই ছত্রাক শরীরে প্রবেশ করলে লসিকা গ্রন্থি (lymph nodes) ফুলে ওঠে, শরীরের ভেতরে বিষক্রিয়া ঘটে এবং মারাত্মক জ্বালাপোড়া ও প্রদাহ শুরু হয়। সাধারণ অ্যান্টি-ফাঙ্গাল ক্রিমে এই রোগ সারে না, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২. মিউকরমাইকোসিস (ব্ল্যাক ফাঙ্গাস)

এটি একটি বিরল কিন্তু অত্যন্ত ভয়াবহ ছত্রাকঘটিত সংক্রমণ, যা বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া এবং পচনশীল জৈব পদার্থে দ্রুত বংশবৃদ্ধি করে। এই ছত্রাক শরীরের ভেতরের কোষ নষ্ট করে দেয়।

লক্ষণ:

আক্রান্ত স্থানটি দ্রুত লাল হয়ে ফুলে ওঠে এবং তীব্র ব্যথা হয়। খুব কম সময়ের মধ্যে ক্ষতটি কালো রঙ ধারণ করে এবং সেখান থেকে পুঁজ ও দুর্গন্ধযুক্ত তরল বের হতে থাকে।

যাদের ঝুঁকি বেশি:

শিশু, বয়স্ক এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের এই ঝুঁকি বেশি। এছাড়া দীর্ঘদিন ধরে ডায়াবিটিসে ভুগছেন এমন রোগী, ক্যানসার আক্রান্ত ব্যক্তি বা সোরিয়াসিসের মতো চর্মরোগ যাঁদের আছে, তাঁরা সহজে এতে আক্রান্ত হতে পারেন।

করণীয়:

লক্ষণ দেখামাত্র দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সংক্রমণ বেশি ছড়িয়ে পড়লে অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের আক্রান্ত অংশ কেটে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে।

৩. মায়াসিস (পরজীবীঘটিত সংক্রমণ)

এটি এক ধরণের মাছি ও তার লার্ভাঘটিত ত্বকের সংক্রমণ। বর্ষাকালে ত্বকের কোনো খোলা ক্ষতস্থান বা খোলা খাবারে বিভিন্ন প্রজাতির মাছি ডিম পাড়ে। সেই ডিম ফুটে লার্ভা বের হয়ে শরীরে ঢুকলে এই মারাত্মক রোগ হয়।

লক্ষণ:

প্রথমে ত্বকের বিভিন্ন অংশ ফুলে উঠে ফোঁড়ার মতো হয়। এই ফোঁড়ার মাঝখানে একটি ছোট ছিদ্র থাকে, যা দিয়ে লার্ভা শ্বাস নেয়। ফোঁড়ার চারপাশ ফুলে গিয়ে তীব্র যন্ত্রণা হয়।

জটিলতা:

সংক্রমণ গভীর হলে ত্বকের ওপরে বড় ক্ষত তৈরি হয় এবং চামড়ার ভেতরে লার্ভার নড়াচড়া টের পাওয়া যায়। ক্ষতস্থান থেকে রক্ত বা পুঁজও বের হতে পারে।

যাদের ঝুঁকি বেশি:

অপরিচ্ছন্ন পরিবেশে বসবাসকারী মানুষ এবং বয়স্কদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank