সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একঘেয়েমি মাংস ভাতের পর পেটের স্বস্তি ফেরাবে যেসব খাবার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০১:৪৪ পিএম আপডেট : ০১ জুন ২০২৬, ০১:৪৭ পিএম
বিভিন্ন স্বাস্থ্যকর খাবার ও পানীয়
expand
বিভিন্ন স্বাস্থ্যকর খাবার ও পানীয়

ঈদুল আজহা মানেই হরেক রকম মাংসের পদ, ভাজাপোড়া আর মসলাযুক্ত খাবারের আয়োজন। টানা কয়েকদিন এমন ভারী ও অনিয়মিত খাওয়ার ফলে পেটে গ্যাস, ফাঁপাভাব বা বদহজমের মতো সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। উৎসবের আমেজে পেটের এই অস্বস্তি দূর করতে খাদ্যতালিকায় রাখতে পারেন সহজে হজমযোগ্য কিছু খাবার। ফল ও সবজি:

চটজলদি আরাম পেতে কিছু স্বাস্থ্যকর পানীয়:

• টক দই, ঘোল ও লাবাং: এগুলোতে থাকা প্রোবায়োটিক হজমশক্তি বাড়ায়, পেট ঠান্ডা রাখে এবং সামান্য জিরা গুঁড়ো ও লবণ মেশানো ঘোল নিমেষেই ক্লান্তি দূর করে।

• ডাবের পানি: প্রাকৃতিক স্যালাইন হিসেবে এটি শরীরের পানিশূন্যতা দূর করে তাৎক্ষণিক সতেজতা দেয়।

• পুদিনা পাতার শরবত: গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে এবং পেট ফাঁপা ভাব দূর করতে পুদিনা পাতার শরবত দারুণ কার্যকর।

• চিঁড়ের শরবত: পেট ঠান্ডা রাখার পাশাপাশি এটি দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে।

সহজে হজমযোগ্য কিছু ফল ও সবজি :

• তরমুজ ও বাঙ্গি: গরমের এই ফল দুটিতে পানির পরিমাণ প্রচুর এবং আঁশ কম থাকে। ফলে এগুলো খুব সহজে হজম হয়, শরীরকে হাইড্রেটেড রাখে এবং ভেতর থেকে ঠান্ডা করে।

• কলা: পেট খারাপ বা অস্বস্তিতে পাকা কলা দারুণ উপকারী। এর নরম গঠন পরিপাকতন্ত্রের ওপর চাপ কমায় এবং এতে থাকা পটাশিয়াম শরীরের খনিজ উপাদানের ভারসাম্য বজায় রাখে।

• লাউ ও পেঁপে: পেটের সমস্যায় লাউ বা পেঁপের মতো হালকা সবজি জাদুকরী ভূমিকা রাখে। লাউয়ের স্যুপ, জুস বা পেঁপে তরকারি হজমপ্রক্রিয়াকে সচল করতে সাহায্য করে।

• রান্না করা পালংশাক: কাঁচা শাকসবজি অনেক সময় হজমে সমস্যা করলেও অল্প তেলে হালকা রান্না করা পালংশাক বেশ নরম হয় এবং সহজে হজম হয়। এটি ক্লান্তি দূর করতেও সাহায্য করে।

• খোসা ছাড়ানো আলু: ঈদের ভারী খাবারের পর পেটকে বিশ্রাম দিতে সেদ্ধ বা ভর্তা করা আলু বেশ আরামদায়ক ও হজমবান্ধব বিকল্প হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন