শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের সহজ উপায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১২:০৭ পিএম আপডেট : ২৩ মে ২০২৬, ১২:১০ পিএম
গরুর মাংস
expand
গরুর মাংস

পদ্ধতি ১ : শুঁটকি মাংস বা রোদে শুকিয়ে সংরক্ষণ

ফ্রিজ ছাড়া মাংস ভালো রাখার জন্য এই পদ্ধতিটি বেশ জনপ্রিয়।

১. মাংস প্রস্তুতকরণ

প্রথমে মাংসগুলোকে মাঝারি আকারে কেটে নিন এবং পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলুন। মাংস কাটার সময় খেয়াল রাখবেন যেন তাতে কোনোভাবেই চর্বি লেগে না থাকে। চর্বি থাকলে মাংস দ্রুত নষ্ট হয়ে যায়। ধোয়ার পর মাংসের গায়ে জমে থাকা পানি সম্পূর্ণভাবে নিংড়ে ফেলে দিন।

২. মসলা মাখানো ও সেদ্ধ করা

পানি ঝরানো মাংসে পরিমাণমতো হলুদ ও পর্যাপ্ত লবণ খুব ভালো করে মেখে নিন। এবার সামান্য পানিতে মাংসগুলো চুলায় চাপিয়ে দিন। মাংস কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না। আধা সেদ্ধ হওয়া মাত্রই এবং কাঁচা মাংসের গন্ধটা চলে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামানোর পর পুরো পানি খুব ভালো করে ছেঁকে নিন।

৩. রোদে শুকানো

আধা সেদ্ধ মাংসের টুকরোগুলোকে একটি একটি করে শিকে গেঁথে নিন। এরপর একটানা ৪ থেকে ৭ দিন কড়া রোদে শুকিয়ে নিন, যেন মাংসের ভেতরের সমস্ত পানি পুরোপুরি শুকিয়ে যায়।

শুকানোর সময় বাইরের ধুলোবালি থেকে রক্ষা করতে মাংসের ওপর একটি পাতলা কাপড় পেঁচিয়ে দিতে পারেন।

শুঁটকি মাংস

পদ্ধতি ২ : লেবু, লবণ ও মশলার সাহায্যে সংরক্ষণ (১৫-২০ দিন রাখার উপায়)

এই পদ্ধতিতে মাংসের ভেতরের পানি শুকিয়ে এবং মশলা দিয়ে কড়া ভাজি করে মাংস সংরক্ষণ করা হয়।

প্রথমে মাংস মাঝারি আকারে কেটে হালকাভাবে একটু ছেঁচে নিন। এরপর এই মাংস টুকরোগুলোকে লবণ ও লেবুর রসের মিশ্রণে অন্তত ১ ঘণ্টা ডুবিয়ে রাখুন, যাতে ভেতরের আঁশ পর্যন্ত রস ও লবণ পৌঁছাতে পারে। লবণ-লেবুতে ভেজানো মাংসগুলো পানি থেকে তুলে নিয়ে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট করে রেখে দিন।

এবার কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মশলাসহ মাংসগুলো ডুবো তেলে ভালো করে ভেজে নিন। ভাজা শেষে তেল ছেঁকে মাংস আলাদা করে সংরক্ষণ করুন।

এভাবে সংরক্ষিত মাংস দীর্ঘসময় ভালো রাখতে হলে প্রতিদিন অন্তত একবার উচ্চ তাপে মাংসগুলো গরম করে নিতে হবে। এই নিয়মে মাংস ১৫ থেকে ২০ দিন পর্যন্ত অনায়াসে ভালো থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন