বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রান্নাঘর গুছিয়ে রাখতে দরকারি যেসব সরঞ্জাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

এমন কিছু সরঞ্জামের বিষয়ে আলোচনা করেছেন কয়েকজন বিশেষজ্ঞ। চলুন জেনে নেওয়া যাক সেসব সরঞ্জাম।

কিচেন ম্যাট

রান্নাঘর পরিপাটি রাখতে উপযুক্ত কিচেন ম্যাট নির্বাচন করা অত্যান্ত জরুরি। কেবল তা রান্নাঘরের সৌন্দর্য বাড়ায় তা নয় বরং রান্নাঘরকে পিচ্ছিল বা স্লিপারি হওয়া থেকে রক্ষা করে। আর পশমী কিচেন ম্যাট রান্নাঘরের জন্য একেবারেই উপযুক্ত নয়। সেগুলো পরিষ্কার করা বেশ ঝামেলাপূর্ণ। তাই কিছুটা সফট কুশিয়ার ম্যাট নির্বাচন করতে পারেন। এ ধরনের ম্যাট পায়ের জন্য আরামপ্রিয় এবং পরিষ্কার করাও বেশ সহজ।

ট্র্যাশবিন

রান্নাঘর পরিষ্কার রাখতে ট্র্যাশবিন খুবই উপযোগী। কেউ যদি রিসাইকেল অথবা কম্পোস্ট বানাতে চান তারা রান্নাঘরে একের বেশি বিন রাখতে পারেন এতে করে সেগুলোর ম্যানেজমেন্ট অনেক বেশি সহজ হয়ে যাবে। বিন নির্বাচনের সময় শক্ত ঢাকনা ও প্যাডেল যুক্ত বিন নির্বাচন করতে পারেন। এতে করে সেগুলো ব্যবহার অনেক বেশি সহজ হয়ে যাবে। বিনের সাইজও খেয়াল করতে হবে। খুব বেশি বড় হলে সেটিকে পরিষ্কার করা যেমন কষ্টকর আবার খুব ছোট হলে সেটি তাড়াতাড়ি পূর্ণ হয়ে যেতে পারে।

সিংক প্লাঞ্জার

রান্নাঘরে সিংকের পানি জমে থাকা খুবই বিরক্তিকর ও নিয়মিত ঘটনা। অনেকসময় থালাবাসন ধোয়ার কাজে বেশি সময় লাগার পিছনেও এই সিংকের পানি জমে থাকাই দায়ী। মিস্ত্রী ডেকে এই সমস্যা সমাধানে অনেক টাকা ব্যয় হয়। তাই সিংক প্লাঞ্জার হতে পারে এক্ষেত্রে খুবই উপকারী একটি যন্ত্র। রাবার যুক্ত সিংক প্লাঞ্জার রান্নাঘরের সিংকে পানি জমে গেলে ভ্যাকিউম পদ্ধতিতে সেই পাইপে এক প্রকার প্রেশার তৈরি করে এবং পানির পাইপে আটকে থাকা পানি চলাচলে সহায়তা করে।

সিংক ক্যাডি

ছড়িয়ে ছিটিয়ে থাকা সিংককে পরিপাটি রাখতে সেখানে সংযুক্ত করতে পারেন সিংক ক্যাডি। সেখানে আপনার থালাবাসন ধোয়ার যাবতীয় স্পঞ্জ ও সাবান রাখলে সেগুলো সুরক্ষিত ও শুকনো থাকবে। স্বল্প জায়গার জন্য ইনসাইড সিংক ক্যাডি নির্বাচন করতে পারেন।

ড্রাইয়িং ডিশ র‍্যাক

ড্রাইয়িং ডিশ র‍্যাক রান্নাঘরে খুবই উপযোগী। কেননা হ্যান্ড ওয়াশ করা থালাবাসন শুকানোর জন্য র‍্যাকে সেগুলো রাখতে হয়। ভেজা থালাবাসন কোথাও জমিয়ে রাখা অস্বাস্থ্যকর। সেখানে জীবাণু বংশবিস্তার করে এবং স্যাঁতস্যাঁতে আবহ আনে। তাই স্মার্ট কিচেনের জন্য সিংকের উপরে ফিট হয় এমন ড্রাইং ডিশ র‍্যাক নির্বাচন করতে হবে। ফলে অতিরিক্ত জায়গা প্রয়োজন হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X