শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কম বোঝা, বেশি আনন্দ : স্মার্ট ট্রাভেল ব্যাগের কৌশল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৬:০৪ পিএম আপডেট : ২২ মে ২০২৬, ০৬:০৫ পিএম
স্মার্ট ব্যাকপ্যাক। ছবি : সংগৃহীত
expand
স্মার্ট ব্যাকপ্যাক। ছবি : সংগৃহীত

একটি আনন্দদায়ক ভ্রমণের আসল রহস্য হলো একটি গোছানো ট্রাভেল ব্যাগ। ভ্রমণ মানেই নতুন রোমাঞ্চে মেতে ওঠা, কিন্তু সেই যাত্রায় যদি অপ্রয়োজনীয় জিনিসের বাড়তি বোঝা কাঁধে চেপে বসে, তবে আনন্দের চেয়ে ক্লান্তিই বেশি ভর করে।

আবার, অতি প্রয়োজনীয় কোনো জিনিস সাথে নিতে ভুলে গেলে পুরো ভ্রমণের মেজাজটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্যাগ গোছানো কেবল একগাদা জিনিসপত্র ভরে ফেলা নয়, বরং সচেতনভাবে বেছে নিতে হয় ঠিক কোন জিনিসগুলো আপনার যাত্রাকে সহজ করবে। এজন্য দরকার স্মার্ট প্যাকিং।

স্মার্ট প্যাকিংয়ের জাদুকরী ট্রিকসগুলো জেনে নেয়া যাক :

পোশাক নির্বাচন ও গোছানোর ট্রিকস-

. রোলিং মেথড: পোশাক ভাঁজ না করে টাইট রোল বা সিলিন্ডারের মতো পেঁচিয়ে নিন। এতে কুঁচকে যায় না এবং ব্যাগে অনেক জায়গা বাঁচে।

. ৩-এর নিয়ম (Rule of 3): ১ সপ্তাহের জন্য ৩টি টপস/শার্ট, ৩টি প্যান্ট বা স্কার্ট, ৩ জোড়া মোজা ও অন্তর্বাস এবং ১ জোড়া অতিরিক্ত জুতো নিন।

. লেয়ারিং বা স্তরের নিয়ম: মোটা কাপড় বা ভারী জ্যাকেট সাথে না নিয়ে পাতলা লেয়ারের পোশাক নিন। এতে আবহাওয়ার পরিবর্তন হলেও মানিয়ে নেওয়া সহজ হয়।

স্মার্ট প্যাকিং

প্রসাধন ও ওষুধপত্র-

ছোট বোতলজাতকরণ: বড় প্রসাধন সামগ্রী না নিয়ে ছোট সাইজের রিইউজেবল ট্রাভেল বোতলে শ্যাম্পু, লোশন বা ক্রিম ঢেলে নিন।

সলিড বা কঠিন প্রসাধন: তরল পদার্থের বদলে সলিড শ্যাম্পু বার বা ডিওডোরেন্ট ব্যবহার করুন।

ওষুধের ছোট পাতা: পুরো কৌটা না নিয়ে প্রয়োজনীয় ফার্স্ট-এইড ও নিয়মিত ওষুধের কয়েকটি পাতা সাথে রাখুন।

ব্যাকপ্যাক গুছানোর নিয়ম-

ওজনের ভারসাম্য রেখে প্যাকিং করা বুদ্ধিমানের কাজ। ব্যাগের সবচেয়ে নিচের অংশে হালকা জিনিস (যেমন- তোয়ালে বা স্লিপিং ব্যাগ), মাঝের অংশে ভারী জিনিস (যেমন- ক্যামেরা, ল্যাপটপ বা জুতা) এবং সবচেয়ে উপরের অংশে জরুরি জিনিস রাখুন।

দরকারি কাগজপত্র সামলে রাখা-

খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায় এমন জায়গায় নিজের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, টিকিটের মতো অতি প্রয়োজনীয় কাগজপত্র একটি ডকুমেন্ট ফোল্ডারে গুছিয়ে রাখুন।

জরুরি কাগজ ও ছোট প্রসাধনীর জন্য ব্যাকপ্যাক

স্মার্ট ডিভাইস সাথে রাখা-

ভ্রমণের সময় স্মার্টফোন, হেডফোন, ক্যামেরা, চার্জার, পাওয়ার ব্যাংক, ইত্যাদি প্রয়োজনীয় স্মার্ট ডিভাইস বহন করা উচিৎ। প্রত্যেক ডিভাইস চার্জড রাখা ও অতিরিক্ত মেমোরি কার্ড নেওয়া যেকোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধান হতে পারে। সতর্কতাই হতে পারে নিরাপত্তার চাবিকাঠি-

ভ্রমণের সময় অতিরিক্ত মূল্যবান জিনিস যেমন দামী গহনা, অতিরিক্ত অর্থ কিংবা কার্ড না নেয়া ভালো। অবশ্যই লক সিস্টেম ব্যাগে জিনিসপত্র বহন করা উচিৎ। মানিব্যাগে সংক্ষিপ্ত আকারে নিজের পরিচয় ও ছোট একটি ছবি রাখা জরুরি পরিস্থিতিতে অত্যন্ত বুদ্ধিমানের কাজ।

প্রয়োজনীয় স্মার্ট ডিভাইস সামগ্রী

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন