বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুরুষ ঘৃণা করি বলা’ মধুমিতা ফের পুরুষেই আটকালেন...

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
মধুমিতা সরকার ও তার প্রেমিকা
expand
মধুমিতা সরকার ও তার প্রেমিকা

সপ্তমীর রাতেই প্রেমে সীলমোহর দিয়েছেন মধুমিতা সরকার। বিচ্ছেদের ৫ বছর পর ফের প্রেমে পড়েছেন টলিউডের ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সেই সংসার টেকেনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গেল জীবন যাপন করছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমেও একের পর এক ‘খোলামেলা’ ছবি আপলোড করতে শুরু করেন তিনি।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের রেশ ছিল মধুমিতার মনে। যে কারণে বছরখানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বর্তমানে আমার ব্যস্ততা বেড়েছে, কাজের প্রতিই কমিটেড।

আর বিশ্বাস করুন, পুরুষদের আমি ঘৃণা করি।’ অভিনেত্রীর এমন মন্তব্য পুরুষেরা ভালোভাবে নেননি। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। সেই পাখির কিনা বছর ঘুরতে ঘুরতেই মনের রঙ বদলেছে।

নতুন করে আবারও প্রেমে পড়েছেন অভিনেত্রী। সপ্তমীর রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন শুরুর ঘোষণাও দেন তিনি। অবশেষে বাগদানও সেরে ফেলেলেন।

মধুমিতা সরকারের বাগদত্তা আইটি কর্মী। আগে পিডব্লুসি-তে কর্মরত ছিলেন।

এখন EXL কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করেন। এছাড়া ক্রিকেটের প্রতিও ঝোঁক রয়েছে। পেশাদারভাবে ক্রিকেট খেলেন তিনি। কলকাতার এক নামী ক্লাবের হয়ে খেলেছেন।

পাশাপাশি জিম ফ্রিক, ফিটনেসের ব্যাপারে বেজায় সচেতন। সেই যুবকেই মজেছেন অভিনেত্রী। নবমীর রাতে দেবমাল্যর মুখপানে হাঁ করে চেয়ে রইলেন মধুমিতা। কালো শার্টে সুপুরুষ দেখাচ্ছে মধুমিতার মনের মানুষকে।

অন্যদিকে শাড়ি আর স্লিভলেস ব্লাউজে ক্লাসি লুকে ছিলেন অভিনেত্রী। সেই ছবিই ইনস্টাগ্রামে প্রকাশ করে জানান দিয়েছেন নিজের ভালোবাসার কথা। ভক্তরাও সেখানে মধুমিতার পুরুষদের ঘৃণা করার মন্তব্য নতুন করে টেনে এনে বিভিন্ন মন্তব্য করছেন।

মধুমিতা বলেছিলেন, ‘আমি কাজের প্রতি প্রতিশ্রুতবদ্ধ। বিশ্বাস করুন, আমি এখন পুরুষদের ঘৃণা করি।’ তবে কী কারণে পুরুষদের ঘৃণা করেন, সে বিষয়ে মুখ খুলেননি কখনো।

নেটিজেনরা বলছেন, পুরুষদের ঘৃণা করা মধুমিতা আবার পুরুষের সঙ্গে।

মধুমিতা সরকার ভালোবেসে অভিনেতা সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে তাদের প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন তারা। কিন্তু ভালোবাসার এ সংসার ভেঙে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup