বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন ১৫ বছরের ওয়েন কুপার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
কিশোর অভিনেতা ওয়েন কুপার
expand
কিশোর অভিনেতা ওয়েন কুপার

এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়েছেন ১৫ বছর বয়সী কিশোর অভিনেতা ওয়েন কুপার।

লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত ৭৭তম এমি অ্যাওয়ার্ডসে তিনি সর্বকনিষ্ঠ পুরুষ বিজয়ী হিসেবে নাম লিখিয়ে ইতিহাস গড়েছেন তিনি।

কুপার সীমিত/অ্যানথোলজি সিরিজ বা টিভি সিনেমা বিভাগে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন। এই স্বীকৃতি তিনি নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ কিশোর হত্যাকারীর চরিত্রে অভিনয় করার মাধ্যমে পেয়েছেন। সিরিজে তার আবেগপ্রবণ যাত্রা দর্শকদের মন জয় করেছে।

পুরস্কার গ্রহণের সময় কুপার বলেন, “পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে থাকা সত্যিই অবিশ্বাস্য। আজ রাত প্রমাণ করল, যদি আপনি মনোযোগ দেন, শোনেন এবং নিজের কমফোর্ট জোন থেকে বের হন, জীবনেই আপনি সবকিছু অর্জন করতে পারবেন।” তিনি আরও বলেন, “আমি তিন বছর আগে কিছুই ছিলাম না। এখন এখানে। পুরস্কারটি আমার নামের সঙ্গে আছে, কিন্তু প্রকৃত সম্মান যায় ক্যামেরার পেছনের মানুষদের এবং সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের।”

অ্যাডোলেসেন্স-এ স্টিফেন গ্রাহাম, ক্রিস্টিন ট্রেমারকো, এরিন ডোহার্টি ও অ্যাশলি ওয়াল্টার্সসহ আরও অনেক প্রতিভা দেখা গেছে। সিরিজটি সামাজিক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে কিশোরদের প্রভাব এবং নৈতিক সীমারেখা নিয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Colombia VS Congo DR
Scheduled
24 Jun, 08:00 AM
VS
World Cup