

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আজ ৫ আগস্ট। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মরণে দিনটি অনেকের কাছে প্রতীকীভাবে ‘৩৬শে জুলাই’ নামে পরিচিত।
এই উপলক্ষে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা অনুভূতি ও শুভেচ্ছা বার্তা শেয়ার করছেন অনেকেই। সেই ধারাবাহিকতায় নিজের ফেসবুক পেজে একটি শুভেচ্ছাবার্তা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা লেখেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
তিশার এই সংক্ষিপ্ত পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অসংখ্য নেটিজেন পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।