শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীরবে পার হলো প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের জন্মদিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:১১ পিএম
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর
expand
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের জন্মদিন আজ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের ৬ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী।

তাঁর জন্মদিন ঘিরে এবারও কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি-নীরবতার মধ্যেই কেটেছে দিনটি। যদিও জীবদ্দশায় জন্মদিন নিয়ে বিশেষ কোনো উচ্ছ্বাস প্রকাশ করতেন না তিনি; পরিবার-পরিজনদের সঙ্গে ঘরোয়া পরিবেশেই দিনটি উদযাপন করতেন। মৃত্যুর পর তাঁর পরিবার রাজশাহীর সমাধিস্থলে গিয়ে প্রার্থনার মাধ্যমে স্মরণ করে প্রিয় মানুষটিকে।

১৯৫৫ সালের এই দিনে (৪ নভেম্বর) রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। তাঁর সংগীতের প্রথম শিক্ষা মায়ের কাছ থেকে। মা ছিলেন সংগীতপ্রেমী এবং কিশোর কুমারের ভক্ত। মায়ের সেই স্বপ্ন ও অনুপ্রেরণাতেই ছোটবেলা থেকেই সংগীতচর্চায় মন দেন তিনি।

প্রথমদিকে আব্দুল আজিজ বাচ্চুর তত্ত্বাবধানে সংগীত শিক্ষা গ্রহণ করেন। স্বাধীনতার পর নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গানে পারদর্শিতা অর্জন করে রাজশাহী বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যুক্ত হন।

১৯৭৭ সালে চলচ্চিত্র মেইল ট্রেন-এর ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটির মাধ্যমে প্লেব্যাক শুরু করেন তিনি। এরপর এমিলের গোয়েন্দা বাহিনী, প্রতিজ্ঞাসহ অসংখ্য জনপ্রিয় ছবিতে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।

১৯৮২ সালে বড় ভালো লোক ছিল ছবির ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানটির জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

এন্ড্রু কিশোরের কণ্ঠে অমর হয়েছে অসংখ্য কালজয়ী গান-‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘দাক দিয়াছেন দয়াল আমারে’, ‘এক জনমের ভালোবেসে ভরবে না মন’, ‘পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি’-যেগুলো আজও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে আছে।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন লিপিকা এন্ড্রু ইতির সঙ্গে। তাঁদের দুই সন্তান-সংজ্ঞা ও সপ্তক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Qatar
Scheduled
19 Jun, 04:00 AM
VS
World Cup